চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল মাদ্রিদ চুরি আর অভিযোগ করে: ইয়ামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Real Madrid players with logo, one wearing sunglasses and blonde hair, another in blue jersey. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্ল্যাসিকোর আগে-পরে মাঠের লড়াইয়ের সঙ্গে সমান তালে চলে কথার লড়াইও। মাত্রা ছাড়িয়ে এবার রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করে বসলেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দাবি করেছেন, রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে মাঠের লড়াই।

একটি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে কথা বলেছেন ইয়ামাল। সেখানে তরুণ তারকাকে কিংস লিগের ক্লাব লা ক্যাপিটালের সহ-স্বত্বাধিকারী জিজ্ঞাসা করেন, কিংস লিগের দল ‘পোরকিয়নস’ রিয়াল মাদ্রিদের মতো কি না? উত্তরে ইয়ামাল বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই, তারা চুরি করে আর শুধু অভিযোগ করে। এটাই তারা করে।’

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল। লা লিগায় ৯ ম্যাচের ৮টিতেই জয় তুলে টেবিলের শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তিন ম্যাচের সবকটি জিতেছে।

এরপর গত মৌসুমের কথা মনে করিয়ে ইয়ামাল বলেছেন, ‘বার্সার জন্য বার্নাব্যু কোনো বিষয় নয়। যখন আমি শেষবার সেখানে খেলেছি, গোল করেছি এবং আমরা ৪-০তে জিতেছিলাম।’

লা লিগায় গত মৌসুমে বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সা। ম্যাচটিতে রবার্ট লেভান্ডোভস্কি দুটি আর একটি করে গোল করেছিলেন রাফিনহা ও ইয়ামাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালএল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT