অন্যান্য খেলা

আন্তর্জাতিক কিউকতুকি মার্শাল ফেডারেশনের দায়িত্বে বাংলাদেশের জয়

কুস্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জয় হোসাইন।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক কিউকতুকি মার্শাল ফেডারেশনের বাংলাদেশ-আন্তর্জাতিক বিনিময় কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক ইন্টারন্যাশনাল কিক বক্সার জয় হোসাইন।

চীনের গুয়াংজু প্রদেশে অনুষ্ঠিত ‘কিং অফ কিংস চ্যাম্পিয়নশিপ’ বক্সিং টুর্নামেন্ট শেষে তাকে এই দায়িত্ব দেয়া হয়। ফেডারেশনের চেয়ারম্যান ইয়ং-হান জুং নিয়োগপত্রটি তার হাতে তুলে দেন।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়, জয় হোসাইন বাংলাদেশে আন্তর্জাতিক বিনিময় কার্যক্রম তত্ত্বাবধান ও সম্প্রসারণে নেতৃত্ব দেবেন। তিনি মার্শাল আর্টসের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা করা হয়।

বাংলাদেশের প্রতিনিধিরা কিউকতুকি মার্শাল ফেডারেশনের দায়িত্বে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় হোসাইন জানান, বাংলাদেশের হয়ে এমন দায়িত্ব পেয়ে গর্বিত তিনি। বাংলাদেশের বক্সিংয়ের উন্নয়নে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান তিনি। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম আরো উজ্জল হবে বলে মত প্রকাশ করেন তিনি।

দুটি কুস্তিগীর মহিলাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন এবং সাউথ কোরিয়ার বক্সারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘কিং অফ কিংস চ্যাম্পিয়নশিপ’। পাঁচটি ইভেন্টের সবকয়টিতে জিতেছে চীনের বক্সাররা। আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয় হোসাইন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

বিষয়:জয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…