বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ ও ডিআইজি মোজাম্মেল

অতিরিক্ত আইজিপি কৃষ্ণ ও মোজাম্মেল বাংলাদেশ পুলিশের দুই উচ্চপদস্থ কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় ও ডিআইজি মো. মোজ্জাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
কৃষ পদ রায় পুলিশ সদরদপ্তরে এবং মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে তাদের চাকরির মেয়াদ থাকা সত্বেও অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিম ড. মোহাম্মদ আবদুল মোমেন। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া উভয়ই অবসরজনিত ভাতা প্রাপ্য হবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






