কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী জামাল উদ্দিন মোঃ আকবর বাবলা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ১৬ মার্চ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর আগে তিনি ভারতের কলকাতায় চিকিৎসার জন্য অবস্থান করছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।








