পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় কোরিয়া উপদ্বীপে উত্তেজনা তৈরি হয়েছে।
বুধবার নর্থ কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র সাউথ কোরিয়ার জলসীমার কাছাকাছি এসে পড়ে।
এদিন উত্তর কোরিয়া অন্তত দশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে সাউথ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। পাল্টা জবাব হিসেবে তিন ঘন্টা পরই সাউথ কোরিয়াও প্রতিবেশী দেশটির জলসীমার কাছে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এর আগে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে দেশ দুটিকে সতর্ক করেছিল নর্থ কোরিয়া।










