বেশ কয়েক বছর ধরে ঈদ অনুষ্ঠান মানেই দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছে ছোটকাকু সিরিজের নাটক। এটি পরিচালনা করেন কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন। আসন্ন ঈদেও হচ্ছে না ব্যতিক্রম।
জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ছোটকাকু সিরিজের এবারের ৮ পর্বের নাটকটির নাম ‘কঙ্গ থেকে বঙ্গ’। এতে বরাবরের মতো ছোটকাকু চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন থেকে ঈদের ৮ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে।
কাহিনিতে দেখা যাবে গাজীপুরের নুহাশ পল্লীর পাশেই আধুনিক রিসোর্ট দখিন দুয়ার। সেখানে অবসর সময় কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। দখিনা দুয়ারের পরিবেশ তাদের দারুণ পছন্দ হয় কয়দিন এখানে থাকবেন। কিন্তু প্রথম রাতেই ঘটে যায় ভয়ঙ্কর কিছু ঘটনা।
‘কঙ্গ থেকে বঙ্গ’-তে আরো অভিনয় করেছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, সরুপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন, জ্যাক প্রমুখ।








