চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যুটার গার্ল কলির জীবনে ফুটল বিয়ের ফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বিবাহিত দম্পতি সাদা ও লাল পোশাকে, ফুলের পেছনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শ্যুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলা প্রথম বাংলাদেশি শ্যুটার কামরুন নাহার কলি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। রাজধানীর একটি রেস্টুরেন্টে শুক্রবার দুপুরে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শ্যুটার কলির স্বামী আহাদ মির্জা পেশায় একজন ব্যবসায়ী। নবদম্পতি উপস্থিত সকলের কাছে দোয়া ও শুভকামনা চান।

মিশরের কায়রোতে ২০২২ সালের অক্টোবরে বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ৬২৯ দশমিক ২ স্কোর তুলেছিলেন কলি। বাংলাদেশি শ্যুটারদের মধ্যে ১০ মিটার এয়ার রাইফেলে এটি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরা স্কোর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ১৩৪ জন প্রতিযোগীর মধ্যে নারায়ণগঞ্জের মেয়ে ১৪তম হন।

Banglabid

কায়রোর মাসখানেক পর সাউথ কোরিয়ার দ্যাগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সকলের দৃষ্টিতে চলে আসেন কলি। ফাইনালে উঠে তাক লাগিয়ে দেন। প্রথমবার শ্যুটিংয়ের কোনো চ্যাম্পিয়নশিপে পদক জয়ের আশা জাগান। ফাইনালেও ছিলেন দারুণ ছন্দে। তবে ০.৩ পয়েন্টের জন্য হাতছাড়া হয় ব্রোঞ্জ পদক। ২৫৯.১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করতে হয়।

বাবা-মায়ের একমাত্র সন্তান কলি। হুট করেই শ্যুটিং জগতে পা রাখেন। পরিবারের কেউ কখনো খেলাধুলার সাথে জড়িত না থাকলেও খেলাধুলার প্রতি ভালোবাসা এবং খুব সমর্থন জুগিয়ে যাওয়াতে আজকের অবস্থানে আসতে পেরেছেন শ্যুটার গার্ল কলি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলিবাংলাদেশলিড স্পোর্টসশ্যুটারশ্যুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT