চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপুটে বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখে ভারতের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একত্রে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে সফরকারীদের হারায় স্বগতিকরা। টানা জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০তে রইলো রোহিত শর্মার দল।

শনিবার ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ভারতীয় বোলাদের তোপে মাত্র ১০৮ রানে সব উইকেট হারায় কিউইরা। মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিতের অর্ধশতক ও শুভমন গিলের অপরাজিত ৪০ রানের ইনিংসে জয় পেতে স্বাগতিকদের হারাতে হয় ২ উইকেট।

এদিন সফরকারীদের ব্যাটিং লাইনআপে রীতিমত ঝড় তুলেছিলেন ভারতীয় বোলাররা। ইনিংসের ১১তম ওভারে ১৫ রানে কিউইদের ৫ উইকেট তুলে নেয় মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ারা।

Banglabid

ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীদের হাল ধরতে চেষ্টা করেন গ্লেন ফিলিপস-মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। তবে ছোট-ছোট ইনিংস খেলে ফিরতে হয়েছে তাদের। ফিলিপস ৩৬, স্যান্টনার ২৭ ও ব্রেসওয়েল করেন ২২ রান।

শেষ পর্যন্ত স্বাগতিক বোলারদের ঝড়ে ৩৪.৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ১৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ সামি। ২টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া-ওয়াশিংটন সুন্দর।

১০৯ রানের মামুলি লক্ষ্যে শুরু থেকেই মারমুখী ছিলেন ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মার অর্ধশতকে উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ভারত। ৭ চার ও ২ ছয়ে ৫০ বলে ৫১ রান করে হেনরি শিপলের শিকার হন রোহিত। এরপর ব্যাটিংয়ে নেমে ১১ রানে স্যান্টনারের বলে আউট হন বিরাট কোহলি।

Reneta

ঈশান কিশানকে নিয়ে ২১তম ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত করেন আগের ম্যাচে দ্বিশতক করা শুভমন গিল। গিল অপরাজিত থাকেন ৪০ রানে, কিশান ৮ রানে। ভারত জয় পায় ৮ উইকেট ও ২৯.৫ ওভার হাতে রেখে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ২৪ জানুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিগিলরোহিতলিড স্পোর্টসশুভমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT