চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবরাজ-শেবাগ বলছেন ঠুনকো জীবন, কোহলি-কুম্বলে শোকসাগরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ০১, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি শিল্পীদের ছবি, একে অপরের পাশে দুটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) মৃত্যুতে শুধু বিনোদন জগত নয়, শোকের সাগরে ভাসছে ভারতের ক্রিকেটাঙ্গনও। অকাল প্রয়াণ মানতেই পারছেন না বিরাট কোহলি থেকে শুরু করে সাবেক ব্যাটার লক্ষ্মণ-শেবাগরা।

কলকাতার গুরুদাস কলেজের একটি অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করার সময় অসুস্থ হয়ে পড়েন ৫৪ বর্ষী কেকে। নজরুল মঞ্চ থেকে তাকে সিএমআরআই হাসপাতালে নেয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর জেনে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ‘আমাদের সময়ের চমৎকার একজন গায়ককে খুব হঠাৎ করে হারালাম। তার পরিবার ও ঘনিষ্ঠদের সবার প্রতি সমবেদনা রইল।’

Banglabid

সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘কেকে, এক দুর্দান্ত গায়কের অসময়ে বেদনাদায়ক বিদায়। তার সঙ্গীতের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল।’

‘কলকাতায় পারফর্মের পর অসুস্থ হয়ে কেকের মৃত্যু সংবাদ শোনাটা বেদনাদায়ক। আরেকবার স্মরণ করিয়ে দিল জীবন কতটা ঠুনকো। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের টুইট ছিল এমন।

কিংবদন্তি লেগব্রেক বোলার অনিল কুম্বলে শোক জানিয়ে লিখেছেন, ‘কেকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধুদেরকে সমবেদনা জানাই।’

Reneta

‘মিউজিকের সঙ্গে নান্দনিক কণ্ঠস্বর আমাদের সবাইকে আবেগে আচ্ছন্ন করে রাখতো। তার প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।’ ওপেনার শেখর ধাওয়ান শোক প্রকাশ করেন এভাবে।

২০১১ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার নায়ক সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, ‘জীবন চরম অনিশ্চিত এবং ঠুনকো। কেকের মৃত্যু বেদনার সংবাদ। ঈশ্বর তার পরিবারের হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করুক।’

কেকের সঙ্গে ব্যক্তিগত স্মৃতি স্মরণ করেন প্রখ্যাত ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। টুইটে লিখেছেন, ‘কেকের হারিয়ে যাওয়া মানতে পারছি না। একসঙ্গে ইস্তাম্বুলে সময় কাটানো ও তার চমৎকার পারফরম্যান্স দারুণ এক স্মৃতি। শান্ত ও স্থির মেজাজের মানুষ ছিলেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুম্বলেকেকেকোহলিধাওয়ানযুবরাজলক্ষণলিড স্পোর্টসশেবাগহার্শা ভোগলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমা-ওটিটিতে বহুরূপী চঞ্চল

পরবর্তী

কেকে’র মৃত্যু: রূপঙ্করকে খুনের হুমকি, চাইলেন নিরাপত্তা

পরবর্তী
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্কর ও কেকে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেকে’র মৃত্যু: রূপঙ্করকে খুনের হুমকি, চাইলেন নিরাপত্তা

শ্রীলঙ্কার ক্রিকেটাররা অজিদের বিপক্ষে খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অজিদের বিপক্ষে লঙ্কান দলে যারা

সর্বশেষ

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT