চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের নোবেল পুরস্কারে মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র

এস কে রাসেল এস কে রাসেল
১১:১২ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ছোট ছেলে সড়কে দাঁড়িয়ে, আকাশের নিচে, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭)।

পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এ মনোনয়ন পেয়েছেন তিনি।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারে মনোনীত করে।

ছবি: প্রতিনিধি
Banglabid

মাহবুব কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। সে শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির ছেলে।

গত তিন বছর ধরে মাহবুব নেতৃত্ব দিচ্ছেন নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘দ্যা চেইঞ্জ বাংলাদেশ’ কে, যার লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি। তার উদ্যোগে শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা ছড়ানো, বৃক্ষরোপণ, এবং গাছের চারা, পেন্সিল, খাতা ও কলম বিতরণের মতো কার্যক্রম নিয়মিত চলছে। হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষায়ও তিনি কাজ করছেন নিরলসভাবে।

এ ছাড়া অসুস্থ শিশুদের রক্তের জোগান নিশ্চিত করতে তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড খুজি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি মুহূর্তে রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারকে যুক্ত করে দেয়।

Reneta

নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহবুব আল হাসান বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। আমি সবসময় বিশ্বাস করি, একটি সচেতন প্রজন্মই পৃথিবীকে বদলে দিতে পারে। তাই শিশুদের নিয়ে কাজ করা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমার জীবনের লক্ষ্য ও প্রতিজ্ঞা। এই আন্তর্জাতিক মনোনয়ন আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা বাড়াবে, আমাকে অনুপ্রাণিত করবে আরও বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে। আমি চাই, বাংলাদেশের প্রত্যন্ত হাওর থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই যেন সমান সুযোগ ও নিরাপত্তা পায়।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারকিশোরগঞ্জের মাদ্রাসাছাত্রমনোনয়ন পেলেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যালারি হামিদুজ্জামানের যাত্রা শুরু

পরবর্তী

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

পরবর্তী
বাংলাদেশের কন্যাশিশুদের শিক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

চালকেরা ড্রাগনফলের বাগানে কাজ করছেন, কৃষি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সকলের সচেতনতাই টিকিয়ে রাখতে পারে ড্রাগনফলের বাজার

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT