চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিং নেই তবু নাম তার সিংহ’, কিশোরের জাদুতে আজও আচ্ছন্ন ভক্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৩
বিনোদন
A A
প্রাচীন বাংলার যুবক, হাসিমুখে বসে, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোর কুমার সম্পর্কে সত্যজিৎ রায় বলেছিলেন, এমন গায়ক আর হবে না। এত সাবলীলভাবে সব রকম গান আর কেউ কখনও গাইতে পারবে না। গতকাল (৪ আগস্ট) ছিল কিশোর কুমারের জন্মদিন। বেঁচে থাকলে তার বয়স হতো ৯৪। কিশোর কুমারের মৃত্যুর ৩৬ বছর কেটে গেছে, এত বছরেও তার জনপ্রিয়তা একটুও কমেনি।

কিশোর কুমার এখনও গানপ্রেমীদের চর্চায়। কেউ তার গায়কীর অনুকরণ করে দিনরাত চর্চা করেন। কেউ মন দিয়ে তার ইয়ার্ডলিং শুনে শুনে শেখার চেষ্টা করেন, কেউ এক স্বর থেকে অন্য স্বরে গলা স্থির রেখে যাওয়ার প্রবল চেষ্টা চালিয়ে যান।

ছোটবেলায় কিশোর খালি গলায় সায়গলের গান গাইতেন। চোখ বন্ধ করে শুনলে নাকি মনে হতো সায়গলই গাইছেন। তখনও তিনি গান শেখেননি। ভালো লাগে, তাই গান করেন।

Banglabid

দিলীপ কুমার থেকে দেব আনন্দ, রাজেশ খান্না থেকে অমিতাভ, অনিল কাপুর থেকে আমির খান, বলিউডের ৪ প্রজন্মের তারকাদের প্লেব্যাক করার নজির গড়েছেন কিশোর কুমার। ড্যানি কে-র গান শুনে তিনি ইয়ার্ডলিং করার অনুপ্রেরণা পেয়েছিলেন বলে শোনা যায়। ভারতীয় সংগীতে সেই ইয়ার্ডলিংকে কিশোর অন্যমাত্রায় পৌঁছে দিয়েছেন। ‘শিং নেই তবু নাম তার সিংহ’ তার ঐতিহাসিক প্রয়োগ।

‘শিং নেই তবু নাম তার সিংহ’ বিখ্যাত এই গান কিংবদন্তি গায়ক কিশোর কুমার অভিনীত ‘লুকোচুরি’ ছবির। ছবির গল্প ছিল দুই যমজ ভাইকে নিয়ে। দুই ভাইয়ের চরিত্রেই অনবদ্য অভিনয় করেছিলেন কিশোর কুমার। আর ছবির এক দৃশ্যে ‘শিং নেই তবু নাম তার সিংহ’ গানে নেচে-গেয়ে মাত করেছিলেন তিনি।

দাদা অশোক কুমারের অনুপ্রেরণায় ১৯৪৬ সালে জিদ্দি ছবিতে অভিনয় শুরু দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। কিশোরের ব্যক্তিত্বে ছিল রসবোধ। সিনেমার কৌতুক দৃশ্যে তাই মনে হতো না তিনি অভিনয় করছেন। তিনি প্রায় ৮০টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে এক ডজন হিট ছবি রয়েছে। তার মাঝে হাফ টিকিট, লুকোচুরি, চলতি কা নাম গাড়ি, নকরি, নয়া আন্দাজ, পরোসন, দূর গগন কি ছাও মে, পেয়ার কিয়ে যা, মমতা কি ছাও মে-র মতো চলচ্চিত্র রয়েছে।

Reneta

৪০ বছরের ক্যারিয়ারে ১২৪৫ ছবিতে প্লেব্যাক করেন তিনি। বলিউডের সমস্ত প্রখ্যাত সুরকারদের সঙ্গে তিনি কাজ করেছেন। তবে শচীন দেব বর্মনের সঙ্গে তার প্রথম জুটি জনপ্রিয়তার শিখর ছোঁয়। এরপর শচীন পুত্র রাহুল দেব আর কিশোর কুমার জুটি ভারতীয় শ্রোতাদের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়।

বাংলার শ্রোতাকে কখনও বিমুখ করেননি কিশোর। রবীন্দ্রসংগীত গেয়েছেন সত্যজিৎ রায়ের চারুলতা ছবিতে। এছাড়াও একাধিক বাংলা ছবিতে তিনি প্লেব্যাক গেয়েছেন। বাঙালির সবচেয়ে বড় পাওনা ছিল কিশোরের গাওয়া পূজার গান। শচীন দেব, আর ডি বর্মন, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত প্রমুখ সুরকারদের সুরে কিশোরের গাওয়া গানগুলি এখনও শারদোৎসবের অবিচ্ছেদ্য অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর কুমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথমবার প্রেমে পড়েছিলাম: সাফা কবির

পরবর্তী

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

পরবর্তী
ইমরান খান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পটভূমিতে অন্য ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

দুটি মানুষ সুন্দর পোশাক পরা, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ দিনে ৮০ কোটি আয়!

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT