চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের ফুটবল লিগ নিয়ে কিরণ: এক মাসে লিগ হয় না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

‘মিশন অস্ট্রেলিয়া’ সফল করতে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল লিগ। আসরে মোট ১১টি দল অংশগ্রহণ করছে। সোমবার লিগের উদ্বোধনীর পর সংবাদমাধ্যমে কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, ‘এক মাসে আসলে লিগ হয় না।’

সংবাদ মাধ্যমে কিরণ বলেন, ‘আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ ১৫ তারিখের পর অস্ট্রেলিয়া চলে যাবে। ওখানে গিয়ে দলটি আরও ম্যাচ খেলবে। সেই কারণে আমাদের হাতে সময় নেই। সেই জন্যেই এক মাসের ভিতরে লিগ শেষ করা, আর কোনো কারণ নেই।’

‘আপনাদের সাথে আমি একটা কথা বারবারই বলেছি যে, এক মাসে কোন লিগ হয় না। লিগ হতে হয় অনেক লম্বা সময় ধরে। যেহেতু আমাদের এই সীমাবদ্ধতা আছে, সেই কারণে আমরা এক মাসের মধ্যে শেষ করছি। আপনারা এটা মার্কেটিং এর কাছ থেকেই জেনে নেন। কারণ এটার দায়িত্বে তারাই আছেন, তাদের কাছ থেকে জানাই ভালো।’

‘আমি আপাতত এই মুহূর্তে এশিয়া কাপ সিনিয়র এবং এশিয়া কাপ অনূর্ধ্ব-১৭ দলকে নিয়েই আছি। এই মুহূর্তে অন্য কিছু চিন্তা করছি না। তারপর আমরা অন্য সিদ্ধান্ত নেব। আমি আশা করি ভালো ফুটবলারই পাবো, কারণ এখানে আমাদের যে জেএফএ শেষ করলাম তার অনেক প্লেয়ারই আছে এই দলগুলোতে। তারা এখানে খেলবে এবং আমাদের কোচ আছেন যারা তারা খেলা দেখবেন। এখান থেকে খেলোয়াড় বাছাই করবেন। সুতরাং আমার বিশ্বাস যে, ভালো খেলোয়াড়ই বেরিয়ে আসবে।’

দিনের দুই খেলার প্রথমটিতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ পুলিশ। অপর খেলায় নবাগত বিকেএসপি দলের কাছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন একাডেমি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিরণপুলিশবাফুফেবাংলাদেশবিকেএসপিলিড স্পোর্টসসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩০ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

আন্তর্জাতিক বাজারে আবার ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো ২০২৬, অংশ নেবে ৪০০ প্রতিষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মার্চ ২৪, ২০২৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: সংগৃহীত।

আইএমএফ-এর প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT