চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্কের সিংহাসনে বসলেন রাজা দশম ফ্রেডেরিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের সিংহাসনে বসেছেন রাজা দশম ফ্রেডরিক। রাণী মার্গারেট গত ১ জানুয়ারি রাণীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলে দশম ফ্রেডরিককে তার স্থলাভিষিক্ত করা হয়। 

এনডিটিভি জানিয়েছে, দশম ফ্রেডরিকের মা মার্গারেট দীর্ঘ ৫২ বছর দায়িত্ব পালনের পর ক্রিশ্চিয়ানসবার্গ প্রাসাদ ত্যাগের ঘোষণা দেন। এরপর সিংহাসনের আরোহী হিসেবে দশম ফ্রেডরিকের নাম ঘোষণা করা হয়। তার রাজ্যভিষেকে ১ লক্ষেরও বেশি মানুষ উপস্থিত ছিল।

রাজ্যভিষেকের পর দশম ফ্রেডরিক জনতার উদ্দেশ্যে বলেন, আমার মা তার দেশের সাথে এক হয়ে উঠতে সফল হয়েছেন। আমার আশা তার ধারাবাহিকতা বজায় রাখা। এটা এমন একটি দায়িত্ব যা আমি সম্মান, গর্ব এবং আনন্দের সাথে গ্রহণ করি।

ডেনমার্কের ৯০০ বছরের ইতিহাসে এবারই প্রথমবার কোনো রাজা বা রাণী স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেছেন। জীবিত অবস্থায় সিংহাসন ছাড়ার ঘটনা ডেনমার্কে খুবই বিরল। রানি দ্বিতীয় মার্গারেটের আগে ১১৪৬ সালে স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছিলেন রাজা তৃতীয় এরিক। ওই সময় রাজ দায়িত্ব ছেড়ে তিনি একটি মঠে যোগ দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেনমার্কডেনমার্কের রাজাদশম ফ্রেডেরিকফ্রেডেরিকরাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৯: কেন সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন সমন্বয়করা

আগস্ট ৪, ২০২৬

পানীয় জলের ন্যানোপ্লাস্টিক তৈরি করছে ‘সুপার’ ব্যাকটেরিয়া?

আগস্ট ৪, ২০২৬

১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পরে হত্যা, তিন কিশোর গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT