চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সত্তর বছর পর আরেকটি রাজ্যাভিষেক দেখলো পুরো বিশ্ব। বহু প্রতিক্ষার পর বাইবেল ছুয়ে রাজা হিসেবে শপথ নিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। একইসাথে কুইন কনসোর্ট হিসেবে অভিষেক হয়েছে ক্যামিলা পার্কারের।

বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে বাকিংহাম প্রাসাদ থেকে রাজ্যাভিষেকের জন্য যাত্রা শুরু করেন রাজা তৃতীয় চার্লস ও তার সহধর্মিনী কুইন কনসোর্ট ক্যামিলা। ঘোড়ায় টানা ডায়মন্ড জুবিলি কোচে করে তাদের রাজসিক যাত্রা ট্রাফালগার স্কয়ার হয়ে পৌঁছায় ওয়েস্টমিনস্টার অ্যাবিতে।

বিকেল ৪টার দিকে শুরু হয় করোনেশন বা রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠান। উদ্বোধনী এই অংশে যে সুর বাজানো হয়েছিল তা রাজা চার্লসের নির্বাচিত। রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠানটি ছিল প্রায় ২ ঘণ্টার। পরিচালনা করেন প্রথমে চার্চ অব ইংল্যান্ডের প্রধান ক্যান্টারবুরির আর্চবিশপ।

এরপর রাজ্যাভিষেকে ব্যবহৃত ৭শ’ বছরের পুরনো চেয়ারের পাশে গিয়ে দাড়ায় চার্লস। উপস্থিত ধর্মযাজকরা এসময় সমস্বরে বলে উথে ‘গড সেভ দ্য কিং’। রাজা তৃতীয় চার্লসকে ধর্মীয় বিধি ও অর্পিত দায়িত্ব পালনে দু’ দফা শপথ পড়েন আর্চবিশপ।

Reneta

এরপর সোনালি পাত্র থেকে পবিত্র তেল নিয়ে চার্লসকে ছোঁয়ান আর্চবিশপ। পবিত্রতা রক্ষায় এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় পর্দার আড়ালে, যা টিভিতে দেখানো হয় নি। পরে ন্যায়বিচার করতে রত্নখচিত তলোয়ার দেয়া হয় রাজাকে।

এরপর সাড়ে ৩শ’ বছরের পুরনো ৪শ’ রত্ন-পাথরখচিত মুকুট রাজা তৃতীয় চার্লসের মাথায় পরিয়ে দেয়া হয়। শেষ পর্যায়ে সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস। তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এই সময় বাবার প্রতি সম্মান দেখিয়ে হাঁটু বেড়ে ঝুঁকে বসেন।

এসময় রাজার সহধর্মিণী হিসেবে কুইন কনসোর্ট ক্যামিলাকেও মুকুট পরানো হয়।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সেস উইলিয়াম এবং হ্যারি, বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান, রাজনীতিবিদ, তারকারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃতীয় চার্লসরাজ্যাভিষেক
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT