চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২২ সালে সাংবাদিক হত্যার হার বেড়েছে: ইউনেস্কো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাতিসংঘের পতাকা সমূহের সামনে জাতিসংঘ সদরদপ্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনেস্কো দাবি করেছে, ২০২২ সালে সাংবাদিকসহ অন্যান্য গণমাধ্যমকর্মী হত্যার হার ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  গড়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছে বলে তারা জানান।

সোমবার ১৬ জানুয়ারি প্রকাশিত এক পরিসংখ্যানে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো এ তথ্য তুলে ধরে।

ইউনেস্কোর পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যা পূর্বের যেকোনো বছরের তুলনায় অনেক বেশি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮ জন।

Banglabid

প্রতিবেদনে জানান হয়েছে, বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা শীর্ষে। গত বছর সেখানে ৪৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। লাতিন আমেরিকার পরই আসে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছেন ১৬ সাংবাদিক। আর পূর্ব ইউরোপে নিহত হয়েছেন ১১ সাংবাদিক।

অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের পরিসংখ্যানে উঠে এসেছে মেক্সিকোতে নিহত হয়েছেন ১৯ জন সাংবাদিক। তালিকায় পরেই আছে ইউক্রেন যেখানে রাশিয়ার সাথে যুদ্ধ পরিস্থিতি এখনও চলমান রয়েছে। ইউক্রেনে নিহত সাংবাদিকের সংখ্যা ১০ জন। আর হাইতিতে নিহত হয়েছেন ৯ জন সাংবাদিক।

সাংবাদিকদের নিহতের মূল কারণ সংঘটিত অপরাধ, সংঘাত বা সরকার পক্ষের গোপন তথ্য নিয়ে প্রতিবেদন করা।

Reneta

এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবেদন তৈরির জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেকই হত্যা হওয়ার সময় পেশাগত কাজে ছিলেন না। বরং তারা তাদের বাড়িতে থাকার সময়, ভ্রমণের সময় কিংবা কোনো এলাকায় থাকার সময় হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে ইউনেস্কো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘসাংবাদিক হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলে গেলেন কিংবদন্তী গায়ক ডেভিড ক্রসবি

পরবর্তী

ইউক্রেনকে নতুন করে ২৫০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পরবর্তী
আর্মড ট্রাকের ছবি, রাশিয়ান সামরিক বাহিনী, যুদ্ধের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনকে নতুন করে ২৫০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রিয়াঙ্কা মা হওয়ার জন্য সোজা হয়ে বসে নবজাতককে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারোগেসির মাধ্যমে মা হওয়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘আপনি বাচাল, ভুয়া খবর’ সাংবাদিকের ওপরে কেন রাগলেন ট্রাম্প?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT