চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০০ টাকার জন্য যুবককে হত্যা!

এস কে রাসেল এস কে রাসেল
২:৩০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
নিহত যুবকের পরিবারের সদস্যরা ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পাওনা ৬০০ টাকা আদায়ের জন্য একজন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। স্থানীয় একটি পাটক্ষেত থেকে ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় নূর আলমের লাশ উদ্ধার করা হয়েছে।

গত সোমবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে পাওনা ৬০০ টাকার জন্য নূর আলম নামক ৩৭ বছর বয়সী একজন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নূর আলম উপজেলার চমকপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনার মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে মূল আসামিসহ মোট  ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন চমকপুর গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে মূল আসামি রফিক মিয়া (৩০) এবং অন্য দুজন হলেন উপজেলার ভুনা গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে আকাশ মিয়া (২৬) এবং একই গ্রামের মৃত ছালেক খানের ছেলে হাদিস খাঁ (৪৮)।

Banglabid

কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়, উপজেলার চমকপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নূর আলমের কাছে দীর্ঘদিন যাবত পাওনা ৬০০ টাকা নিয়ে বিবাদীদের বিরোধ চলে আসছে। গত সোমবার নূর আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলনা। পরদিন দুপুরে জনৈক মিন্টু মিয়ার পাটক্ষেত থেকে ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় নূর আলমের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত নূর আলমের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে ৯ জনের নাম উল্লেখ করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কটিয়াদী মডেল থানার একটি বিশেষ দল মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক মোঃ আনিসুল হকের নেতৃত্বে গতকাল বুধবার (২৬ জুলাই) বেলা ২টার দিকে অভিযান চালিয়ে মূল আসামিসহ তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এদিকে মূল আসামি রফিক মিয়াকে বুধবার বিকেলে আদালতে উপস্থিত করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। গ্রেপ্তার অন্য দুই আসামিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে মলদোভা

পরবর্তী

১৪ বছর ভাত খান না, বিএনপি ক্ষমতায় না আসলে খাবেনও না

পরবর্তী
প্রকৃতি ও পরিবেশের ক্ষতি, বনজঙ্গল ধ্বংসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বছর ভাত খান না, বিএনপি ক্ষমতায় না আসলে খাবেনও না

হোটেলে আগুন লাগার দৃশ্য, ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের সঙ্গে ঝগড়া করে হোটেলে আগুন দিলো মেয়ে

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT