আন্তর্জাতিক

বিয়ে বাতিল করায় রাস্তায় হবু কনেকে হত্যা!

রাস্তায় হবু কনেকে হত্যার ঘটনায় মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে বাতিলের ঘটনায় রাস্তায় এক যুবককে হত্যা করা হয়, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশের গুরুগ্রামে ২৩ বছর বয়সী এক ব্যক্তি ১৯ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তাদের দু’জনের বিয়ে হবার কথা ছিল, কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। বিয়ে বাতিল হওয়ার কয়েকদিন পরে আজ সোমবার (১০ জুলাই) সকালে জনসম্মুখে ওই হবু কনেকে হত্যা করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশ, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ওই তরুণীটি আরেকজন মহিলার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় অভিযুক্ত তরুণ তাকে ছুরি দিয়ে আঘাত করে। ভিডিওতে এসময় আশেপাশে বেশ কয়েকজনকে দেখা গেলেও হামলা করার পর তারা তরুণীটিকে রক্ষা করতে এগিয়ে আসার বদলে সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, বিয়ের কথা চলা দু’জনই উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা। ওই তরুণীটি গৃহকর্মী হিসেবে কাজ করতেন। চার মাস আগে দুজনের আংটি বদল হয়ে। কিন্তু কিছুদিন আগেই তাদের বিয়ে বাতিল হয়ে যায়। পুলিশ জানিয়েছে, তরুণ এতে বিরক্ত হয়ে ওই তরুণীকে হত্যা করে।

এদিকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিষয়:গুরুগ্রাম বাগদান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…