চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সুমন রায়সুমন রায়
১২:৫৭ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় দুই যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন।

মঙ্গলবার ভোরে দিকে উপজেলার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌড়াগুদা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে রেনু মিয়া (৬৬) ও একই এলাকার কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩৫)। তারা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। ওই পিকআপ ভ্যানটিতে করে মাছ নিয়ে শিবপুরের ইটাখোলার দিকে যাচ্ছিলেন তারা।

এই দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন- পিকআপ ভ্যানের চালক আবদুল জলিল (৫৫), চালকের সহকারী মো. মাহমুদ আলী (৩৩), ধর্মতীর্থ গ্রামের মাছ ব্যবসায়ী কেশব দাস (২৫), সুধাংশু দাস (৪৫) ও সবুজ মিয়া (৩৩)।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়পুরার নীলকুঠি এলাকায় ভোর পৌণে ৪টার দিকে লাকী এক্সপ্রেস পরিবহণের যাত্রীবাহী বাসটি বিআরটিসি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সামনে থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সানন্দ দাস ও মো. রেনু মিয়া নামের দুজনের মৃত্যু হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান মো. কামাল মিয়া (৩৫)। এ সময় পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ীসহ আরও অন্তত ৫ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়।

Reneta

মো. কামাল মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. সাইদুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে নরসিংদী এলাকায় কামাল মিয়া মারা গেছেন। তার স্বজনরা লাশ নিয়ে বাড়ি ফিরছেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, দুই বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করে ভৈরব হাইওয়ে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে নিহত দুজনের স্বজনরা এরই মধ্যে থানায় এসেছেন। এই দুর্ঘটনায় তাদের কোন অভিযোগ নেই মর্মে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছেন। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬

সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT