ভারতের বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকচাপায় নারী-শিশুসহ ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।
স্থানীয় সময় রোববার রাত নয়টায় রাজ্যটির বৈশালী জেলায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেওয়াদের ওপর একটি দ্রুতগামী ট্রাক উঠে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে একইসঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। দুর্ঘটনার তদন্ত করছে বিহারের পুলিশ।










