চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ৭ স্থানীয়কে অস্ত্রের মুখে অপহরণ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৫৫ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৩
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
Lush green mountains under a clear blue sky in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার জাহাজপুরা পাহাড় থেকে ৭ জন স্থানীয়কে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে। অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছে। তবে দুই শিশুকে তারা ছেড়ে দিয়েছে।

অপহৃতরা হলেন, জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ (১১), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম (৩৮), জাফর আলমের ছেলে জাফরুল ইসলাম (৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম (২৮) এবং জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম (৪৫)।

বাহারছড়া তদন্তকেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) ইনচার্জ মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ মসিউর বলেন, জাহাজপুরা পাহাড়ে এলাকার ৯ ব্যক্তি তাদের বিভিন্ন কাজে যান। তাদের মধ্যে কিছু লোক পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ, কিছু লোক গরু কে ঘাস দিতে আবার কিছু লোক পাইপ দিয়ে পানির লাইন সংযুক্ত করছিলেন। এসময় অপহরণকারীরা ৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।

অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা শিশু রিফাত বলেন, পাহাড়ের খাদে গরু কে ঘাস খাওয়ানোর সময় চারদিক থেকে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ জনকে লাঠি দিয়ে মারতে মারতে পাহাড়ের ভেতর নিয়ে যায়। এসময় আমরা পালিয়ে রক্ষা পাই।

মসিউর রহমান জানান, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অপহৃতদের উদ্ধার অভিযান চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণকক্সবাজারটেকনাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT