চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে কিয়ারা, নতুন অতিথি কি আসছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
বিনোদন
A A
বিষাদগ্রস্ত মহিলা মুখোশ পরে হাসপাতালে কিয়ারা, নতুন অতিথি কি আসছে?. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মে মাসে সর্বশেষ ক্যামেরার সামনে এসেছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মেট গালা অনুষ্ঠানে গর্ভবতী অবস্থায় অংশগ্রহণ করে তৈরি করেছিলেন ইতিহাস। কিন্তু তারপর আর জন সমক্ষে একবারও আসেননি তিনি। বাড়ি থেকে যখনই বের হয়েছেন, তখনই থেকেছেন ছাতার আড়ালে।

অন্যদিকে বলিউড অভিনেত্রীরা যেখানে একের পর এক ফটোশুট করেন গর্ভবতী অবস্থায়, সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত তেমন কোন ছবি পোস্ট করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। বরং ছবিশিকারীরা ঘিরে ধরলে বারবার বিরক্ত হয়েছেন সিদ্ধার্থ। কিন্তু এর মধ্যেই হঠাৎ দেখা গেল, কিয়ারাকে হাসপাতালে ঢুকতে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, স্বামী এবং শাশুড়িকে নিয়ে হাসপাতালে ঢুকছেন অভিনেত্রী। যদিও এবারেও অভিনেত্রীকে ছাতার আড়ালে রেখেছেন স্বামী। গত কয়েক মাসের রীতি মেনে এবারও স্ত্রীর মুখ জন সমক্ষে আনেননি তিনি।

Banglabid

তবে ভিডিও দেখে যেটুকু বোঝা গিয়েছে, একটি হলুদ রঙের ঢিলেঢালা শার্ট পরে হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা। সিদ্ধার্থের মুখে রয়েছে উদ্বেগের ছাপ। তবে সিদ্ধার্থের মা কিন্তু বেশ হাসি মুখেই ছিলেন। উপস্থিত ছিলেন কিয়ারার বাবাও।

ভিডিও দেখে নেট পাড়ার বাসিন্দারা অনুমান করছেন, ভালো খবর আসতে তাহলে আর কিছু সময়ের অপেক্ষা! তবে ডেলিভারি হতে নাকি রুটিন চেকআপ করতে তিনি হাসপাতালে ভর্তি হলেন, সেটা আর কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

‘শেরশাহ’ ছবির শ্যুটিং চলাকালীন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম পর্ব শুরু হয় কিয়ারার। ২০২৩ সালে ধুমধাম করে বিয়ে করেন এই দম্পতি। চলতি বছরের মার্চ মাসে তারা ঘোষণা করেন, তাদের জীবনে আসছে নতুন অতিথি। তারপর থেকেই শুরু হয় শুধু দিন গোনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ারা আদভানিবলিউড অভিনেত্রীসিদ্ধার্থ মালহোত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে ধীরে নামছে পানি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

পরবর্তী

সরকার একটি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবে: পরিবেশ উপদেষ্টা

পরবর্তী
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার একটি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবে: পরিবেশ উপদেষ্টা

পিএসজি ও চেলসি ফুটবল দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপামঞ্চে পিএসজি-চেলসি: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT