চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কাণ্ডে ট্রোলের মুখে কিয়ারা আদভানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
আধুনিক নারী মডেল, স্টাইলিশ চেহারা ও সুন্দর চুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের পান থেকে চুন খসলেই হইচই কাণ্ড শুরু হয়ে যায়। সাধারণ জ্ঞান না থাকার জন্য, অনেক সময়ই ট্রোলের মুখে পড়েন তারকারা। এই তালিকায় একদম উপরেই রয়েছেন আলিয়া ভাট। এবার নেটিজেনদের রোষের মুখে পড়লেন কিয়ারা আদভানি।

সম্প্রতি কিয়ারা এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যা নেটদুনিয়ায়। যা নিয়েই ট্রোলের মুখে কিয়ারা। ২০১৯ সালের এক পুরানো সাক্ষাতকারে দক্ষিণ ভারতীয় রাজ্য এবং ভাষার নাম বলতে গিয়ে হোঁচট খান এই অভিনেত্রী। অথচ বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করেছেন কিয়ারা।

২০১৯ সালে তেলুগু অ্যাকশন চলচ্চিত্র ‘বিনয় বিধেয়া রামা’র প্রচারের সময় কিয়ারা এবং রাম চরণ রানা দাগ্গুবতির টক শোতে উপস্থিত হয়েছিলেন। আড্ডার ফাঁকে রানা কিয়ারাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি দক্ষিণের রাজ্য নাম এবং ভাষা জানেন কিনা। ইতিবাচক উত্তর দেওয়ায় কো-স্টার রাম চরণ কিয়ারাকে সেগুলির নাম বলতে প্ররোচিত করেন। তখন কিয়ারা আত্মবিশ্বাসের সাথে তেলেঙ্গানা এবং কর্ণাটক বলেছিলেন, তবে ‘অন্ধ্র প্রদেশ’ নামটি আমতা আমতা করে বলেন।

এরপর রানা বলেন, তামিল ভাষীরা কোন রাজ্যের? চটজলদি তামিলনাড়ু রাজ্যের নাম বলে দেন কিয়ারা। কিন্তু মালায়ালম ভাষা কোন রাজ্যের জানতে চাইলে কিয়ারা ক্লিনবোল্ড হয়ে যান। সেই নিয়ে হাসাহাসি শুরু করেন রানা ও রাম চরণ। তারা জানিয়ে দেন কেরলা রাজ্যের ভাষা মালায়ালাম।

রেডিট থ্রেডে সেই ভিডিওকে ঘিরে সমালোচনার ঝড় শুরু হয়। একজন লেখেন, ‘সুন্দরী মানেই তার আইকিউও ভালো এমনটা নয়’। আরেকজন লেখন, ‘এরা ভারতীয়? দেশের রাজ্য এবং তাদের ভাষা জানে না! লজ্জাজনক’। অন্য এক নেটিজেন দাবি করেছেন, ‘কিয়ারার আসল নাম আলিয়া, সুতরাং আপনি এর থেকে বেশি কী আশা করেন?’

সাধারণ জ্ঞান না থাকায় অনেক সময়ই ট্রোলের মুখে পড়েন তারকারা। যেই তালিকায় একদম উপরেই রয়েছেন আলিয়া ভাটের নাম। তাইতো আলিয়ার সঙ্গে কিয়ারার তুলনা তুলে ধরা হয়।- বলিউড শাদিস

ট্যাগ: কিয়ারা আদভানিট্রোল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে যা বললেন রাষ্ট্রপতি

পরবর্তী

ছাত্র কল্যাণের প্রতিষ্ঠাতা সভাপতিকে পেটানোর অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

পরবর্তী
জবি ছাত্রদলের নেতার ছবি, গ্লাস পরিহিত যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র কল্যাণের প্রতিষ্ঠাতা সভাপতিকে পেটানোর অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার আলোচনায় না ডাকায় কোন আপত্তি নেই: জি এম কাদের

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT