চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ঝড়ো সেঞ্চুরিও জেতাতে পারল না রাজশাহীকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: দুর্বার রাজশাহীর বিপক্ষে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল খুলনা টাইগার্স। পরে এনামুল হক বিজয়ের ঝড়ো সেঞ্চুরিতে দুইশো রান পেরিয়ে গেলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি রাজশাহী। খুলনার কাছে ৭ রানে হেরে গেছে দলটি। আসরে রাজশাহীর ৮ ম্যাচে পঞ্চম হার। দুই জয়ে আসর শুরু করা খুলনা টানা চার হারের পর জয়ের দেখা পেলো।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় খুলনা। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২০৯ রান তোলে। জবাবে নেমে ৪ উইকেটে ২০২ রানে পৌঁছাতে পারে রাজশাহীর ইনিংস।

আগে ব্যাটে নামা খুলনার হয়ে ফিফটি করেন দুই ব্যাটার। তিনটি করে চার ও ছক্কায় ৪২ বলে ৫৬ রান করেন আফিফ। শেষদিকে চারটি চার ও এক ছক্কায় ৩৭ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন উইলিয়াম বোসিস্তো। মাহিদুল ইসলাম অঙ্কন ৪ ছক্কায় ১২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। নাইম শেখ ১৪ বলে ২৭ এবং ১৩ বলে ২৬ রান করেন মিরাজ।

Banglabid

রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ দুটি উইকেট নেন। জিসান আলম নেন এক উইকেট।

জবাবে রাজশাহীকে ভালো শুরু এনে দেন জিসান আলম ও মোহাম্মদ হারিস। উদ্বোধনীতে ৪৭ রান তোলেন দুজনে। তিনটি চার ও দুই ছক্কায় ১৫ বলে ৩০ রান করে জিসান ফিরে গেলে জুটি ভাঙে। হারিসও ফিরে যান দ্রুত। ১৫ বলে ১৫ রান করেন পাকিস্তান ব্যাটার। পরে ইয়াসির আলী ২০ রানে এবং রায়ান বুর্ল ২৫ রানে ফিরে গেলেও লড়াই করে যান এনামুল হক বিজয়। রাজশাহী অধিনায়ক ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করলেও জেতাতে পারেননি। তার ৫৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্কার মার।

বিপিএলে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড হল এবার। এপর্যন্ত মোট সাতটি সেঞ্চুরি হয়েছে চলতি আসরে। বিজয়ের আগে সেঞ্চুরি করেছেন উসমান খান, থিসারা পেরেরা, অ্যালেক্স হেলস, লিটন দাস, তানজিদ তামিম ও গ্রাহাম ক্লার্ক। ২০১৯ বিপিএলে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি হয়েছিল।

Reneta

খুলনার হয়ে হাসান মাহমুদ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন সালমান ইরশাদ ও আবু হায়দার রনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাচিটাগংবিজয়বিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT