খুলনা

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু সংবাদ কেন্দ্রের প্রবেশদ্বারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যুর খবরের জন্য সংবাদ কেন্দ্রের প্রবেশদ্বার।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুলনায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, পরী বেগম (৬০) ও তার ছেলে মো. জাহাঙ্গীরের (৩৬)। এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই মো. সাইদুলকে (৩৫) অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের বাড়ি জেলার বটিয়াঘাটা জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, পটকা মাছ খেয়ে আসরের পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে পরী বেগম ও চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান।

জানা যায়, পরী বেগমের পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরী বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে বাড়িতে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পরী বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। সাইদুল এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষয়:মা-ছেলের মৃত্যু
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…