বিনোদন

বলিউডে কেমন জমলো ঈদের সিনেমা?

একজন অভিনেতা বৃষ্টিতে ভিজে কষ্টের মধ্যে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির মধ্যে একজন অভিনেতা কষ্টের অভিব্যক্তি দিয়ে অভিনয় করছেন, যা সিনেমার দৃশ্যের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানেই বলিউডে অন্যরকম এক আয়োজন। তবে এবারের ঈদে  দেখা মিললো  ক্ষাণিকটা ভিন্ন চিত্র। বলিউডে এবারের ঈদে উপলক্ষ্যে আয়োজন যেন একটু ফিকেই ছিল!

এমনকি ঈদে মুক্তি পায়নি খানদেরও কোন সিনেমা। তবে দর্শকদের পুরোপুরি হতাশ না করে ঈদে মুক্তি পেয়েছে ‘খোদা হাফেজ: চ্যাপ্টার ২’ ছবিটি।

২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হয়েছিল বিদ্যুৎ জামওয়াল ও শিবালেকা ওবেরয় অভিনীত ছবি ‘খোদা হাফেজ’। যারই সিক্যুয়েল হিসেবে এবারের ঈদ উপলক্ষ্যে গত ৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘খোদা হাফেজ: চ্যাপ্টার ২’ছবিটি।

জানা গেছে, ঈদ উপলক্ষ্যে মুক্তি প্রাপ্ত ২৭ কোটি রূপি বাজেটের এই সিনেমাটি ইতোমধ্যেই বেশ ভালো ব্যবসা করেছে ভারতীয় বক্স অফিসে। মুক্তির ৯ দিনে রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই ছবিটির আয় দাঁড়িয়েছে ১২.২৭ কোটি রুপি। যা ছবিটির বাজেটের তুলনায় বেশ ভালো করছে।

একই সাথে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, আয় কমলেও ছবিটি আরও বেশ কিছু দিন প্রেক্ষাগৃহে ব্যবসা করবে।

ছবিটির প্রথম পর্বের পাশাপাশি ছবিটির দ্বিতীয় চ্যাপ্টারও পরিচালনা করছেন ফারুক কবির। এছাড়াও বিদ্যুৎ জামওয়াল ও শিবালেকা ওবেরয় ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য, শিবা চাড্ডা, রাজেশ তৈলঙ্গ, রুকসার রহমান, ঋদ্ধি শর্মা প্রমুখ।

বিষয়:দিব্যেন্দু ভট্টাচার্যবিদ্যুৎ জামওয়ালশিবালেকা ওবেরয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…