চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ব্যাটারকে ভিসা দেয়নি ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে ডাবলের খুব কাছে গিয়ে বৃষ্টি বাধায় আটকে গিয়েছিলেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার পাকিস্তানি বংশোদ্ভূত ওপেনার এবার আটকে গেলেন ভারতের বাধায়। অবশ্য মাঠের খেলায় নয়, ভিসা জটিলতায়।

বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে দুভাগের একটি অজি দল বুধবার ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। তারপর জানা গেল ভিসা জটিলতায় আটকে গেছে গত সোমবার ‘শেন ওয়ার্ন বর্ষসেরা টেস্ট ব্যাটারে’র পুরস্কার জেতা খাজার ভারত সফর। বৃহস্পতিবার তার জন্য ফ্লাইট বুকিং দেয়া হয়েছে এবং আশা করা হচ্ছে সব জটিলতা তার আগেই শেষ হবে।

বুধবার খাজা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিম পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন- ‘ইন্ডিয়ান ভিসার জন্য আমি এভাবেই অপেক্ষা করছি।’ আগেও খাজাকে ভিসা দিতে জটিলতার মধ্যে ফেলেছিল ভারত।

২০১১ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভারতে যাওয়ার সময় একই জটিলতায় পড়েছিলেন বর্তমান টেস্টে সেরা ১০-এ থাকা ব্যাটার। ২০২২ সালে তিনি ৭৯.৬৮ স্ট্রাইকরেটে ১,২৭৫ রান করে, পাঁচ সেঞ্চুরিতে দলে জায়গা পাকা করেছেন।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নাগপুরে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। তার আগে বেঙ্গালুরুতে চার দিনের অনুশীলন রয়েছে অস্ট্রেলিয়া দলে।

ট্যাগ: অস্ট্রেলিয়াউসমান খাজাবিসিসিআইবোর্ডার-গাভাস্কার সিরিজভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাবিসাস’র নতুন সভাপতি তৌসিফ, সম্পাদক লোটাস

পরবর্তী

‘ফ্রি ফায়ার’ গেমসে হেরে গামছা পেঁচিয়ে বন্ধুকে হত্যা

পরবর্তী
ফ্রি ফায়ার গেমের লোগো ও গেমের খেলার জন্য প্রস্তুত ট্র্যাক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্রি ফায়ার’ গেমসে হেরে গামছা পেঁচিয়ে বন্ধুকে হত্যা

নির্মাণশিল্পে সামরিক অস্ত্রের পরীক্ষা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে ২ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT