চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খতমে নবুওয়াত বা নবুওয়াতের পরিসমাপ্তি

আবদুল হামিদ আরাফাত আবদুল হামিদ আরাফাত
৪:৩৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
অন্যান্য, ধর্ম ও জীবন
A A
মসজিদে নববীর বিশাল দৃষ্টিনন্দন চূড়া ও মিনারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার পর ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাসের অন্যতম হচ্ছে খতমে নবুওয়াত। খতমে নবুওয়াতের অর্থ হচ্ছে নবুওয়াতের পরিসমাপ্তি। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হিসেবে আল্লাহর প্রথম সৃষ্টি ও নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রসুল। তাঁর মাধ্যমেই আল্লাহ তা’আলা নবুওয়াতের পরিসমাপ্তি ঘটিয়েছেন।

এই আকিদাকে আকিদায়ে খতমে নবুওয়াত বলে।

আল্লাহ তা’আলা ইরশাদ করেন, ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল ও সর্বশেষ নবী। আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।’ (সুরা আহযাব: ৪০)। এই আয়াতে আল্লাহ তা’আলা সুস্পষ্টভাবে ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রসুল, যা নতুন করে কোন ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ রাখে না।

Banglabid

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ‘আমার উম্মতের মধ্য থেকে ত্রিশ জন মিথ্যাবাদী আত্মপ্রকাশ করবে। তাদের প্রত্যেকে নবী বলে দাবি করবে। অথচ আমি খাতামুন্নাবিয়ীন তথা সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই।’ (সুনানে তিরমিযি ২/৪৫; মুসনাদে আহমদ ৬/৩৭৩)

এই হাদিস শরিফের আলোকে প্রমাণিত হয়, নিঃসন্দেহে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রসুল। তাঁর পরে যারা নবুওয়াত কিংবা রিসালতের দাবি করবে তারা মিথ্যাবাদী মালাউন মুরতাদ।

আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘জেনে নেওয়া আবশ্যক, এরপর যদি কেউ নবী দাবি করে, সে মিথ্যাবাদী, প্রতারক, দাজ্জাল, পথভ্রষ্ট এ বিষয়ে উম্মাহর ইজমা প্রতিষ্ঠিত।’

Reneta

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আমার ও আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এই যে, এক ব্যক্তি গৃহ নির্মাণ করল এবং তা সুচারুরূপে সমাপ্ত করল তবে একটি ইটের স্থান শূন্য রেখে দিল। এবার লোকেরা তাতে প্রবেশ করে তার নির্মাণকুশল দেখে চমৎকৃত হল। কিন্তু ওই শূন্য স্থানটি দেখে বলতে লাগল, ‘এই একটি মাত্র ইটের স্থান যদি শূন্য না থাকত!’ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হলাম সেই শূন্য স্থানের ইট। আমি প্রেরিত হলাম এবং নবী আগমনের ধারা সমাপ্ত হল। (সহিহ বুখারি ১/৫০১; সহিহ মুসলিম ২/২৪৮)

সুতরাং খতমে নবুওয়াত বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। যে ব্যক্তি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াত তথা সর্বশেষ নবী হওয়াকে অস্বীকার করবে সে নিশ্চিতভাবে কাফের হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামের মৌলিক বিশ্বাসখতমে নবুওয়াতমুহাম্মদ (সা.)
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনপ্রিয় দক্ষিণী অভিনেতার অকালপ্রয়াণ

পরবর্তী

বিগত নির্বাচনের তুলনায় নির্বাচন আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে: নির্বাচন কমিশনার

পরবর্তী
নির্বাচন কমিশনারের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত নির্বাচনের তুলনায় নির্বাচন আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে: নির্বাচন কমিশনার

চারজন পুরুষের পোর্ট্রেট, পেশাদার পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাচ্ছে সোলস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT