চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সোমবার ৮ ডিসেম্বর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান হাসপাতালে উপস্থিত ছিলেন। পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনাও রাখা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্য পরিস্থিতি গত কয়েকদিন ধরে স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরিবার ও চিকিৎসকরা বিদেশে নেওয়ার প্রস্তুতি বজায় রেখেছেন। এর আগে মঙ্গলবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের সময়সূচি নির্ধারিত থাকলেও, জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্লট নেওয়ার আবেদন পরবর্তীতে বাতিল করে। ফলে বুধবার লন্ডনে নেওয়ার পরিকল্পনাও আপাতত স্থগিত রয়েছে।

বিএনপি সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মেডিকেল টিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT