গভীর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে জরুরি ভিত্তিতে সোমবার (৮ জুলাই) ভোররাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, খালেদা জিয়ার হার্ট, কিডনী, লিভারসহ নানান শারীরিক জটিলতা রয়েছে। গত ২৫ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় ১২ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া।







