রাজনীতি

রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরছেন, হাসপাতালে তার স্বজনরা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরছেন, তার স্বজনরা পাশে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ মঙ্গলবার ২ এপ্রিল সন্ধ্যার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। 

এর আগে গত ৩০ মার্চ রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এভারকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

বিষয়:খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…