রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি, তার পাশে অন্যরা দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ভোররাত ১ টা ৪০ মিনিটের দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় দেড় মাস হাসপাতালে থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

প্রায় দেড় মাস হাসপাতালে থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।
শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার দিবাগত রাত একটা ৪০ মিনিটের দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে।

প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।

বিষয়:খালেদা জিয়া হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…