চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলে আলো ছড়িয়ে ব্যাটে এলোমেলো শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ন ২২, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ করেছেন টাইগার বোলাররা। তিনশো রানের আগে লঙ্কানদের গুটিয়ে দিলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জাকির-শান্তরা। টপঅর্ডারের তিনকে হারিয়ে ২৪৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে টিম টাইগার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটে পাঠান টাইগার অধিনায়ক শান্ত। ৬৮ ওভার ব্যাট করে ধনঞ্জয়া ও কামিন্দুর জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৮০ রানে থেমেছে শ্রীলঙ্কা। জবাবে নেমে ১০ ওভারে ৩ ব্যাটারকে হারিয়ে ৩২ রান তুলেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৯ রানে এবং তাইজুল ইসলাম দ্বিতীয় দিন শুরু করবেন।

নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। লেগ বিফোরের ফাঁদে ফেলে ৮ বলে ৯ রান করা জাকির হাসানকে ফেরান বিশ্ব ফের্নান্দো। টাইগার লাইনআপে দ্বিতীয় আঘাতটিও হানেন এই পেসার। নাজমুল হোসেন শান্তকে ফেরান এলবিডব্লিউ করে। ১০ বলে ৫ রান করেন টাইগার অধিনায়ক।

১৭ রানে টপঅর্ডারের দুজনকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশ তৃতীয় উইকেটে যোগ করে মাত্র ১৪ রান। ৩১ রানে মুমিনুল হক সৌরভকে ফেরান কাসুন রাজিথা। ৭ বলে ৫ রান করেন মুমিনুল। পরে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটে আসা তাইজুলকে নিয়ে দিন শেষ করেন জয়।

লঙ্কানদের হয়ে বিশ্ব ফের্নান্দো দুটি ও কাসুন রাজিথা একটি উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে খালেদ-শরিফুলের আগুনঝরা বোলিং এবং অভিষিক্ত নাহিদ রানার বাউন্স ও গতিতে শুরুতে বিপর্যস্ত হয় সফরকারী দল। খালেদ আহমেদ একাই নেন তিন উইকেট। বেশকিছু সহজ সুযোগ হাতছাড়া না করলে আরও বেগতিক হতে পারত শ্রীলঙ্কার অবস্থা।

Reneta

নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন পেসার খালেদ। আউট করেন ডানহাতি ওপেনার নিশান মাদুশাঙ্কাকে। ইনিংসের ১২তম ওভারে এসে দুই উইকেট তুলে নেন খালেদ। আউট করেন কুশল মেন্ডিস ও ওপেনার দিমুথ করুণারত্নেকে।

রান আউটে কাটা পড়েন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। আরেক অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে লেগ স্লিপে ক্যাপ বানিয়ে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। লাঞ্চ বিরতির আগে ২২ ওভারে ৫ উইকেটে ৯২ রান তোলে লঙ্কানরা। সেখান থেকে অনবদ্য ব্যাটিংয়ে দলকে টেনে নেন ধনঞ্জয়া ও কামিন্দু। দ্বিতীয় সেশন শেষ হয় তাদের অবিচ্ছিন্ন জুটিতেই। তাদের দুইশতাধিক রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারী দল। বিপজ্জনক হয়ে ওঠা জুটি বিচ্ছিন্ন করে টাইগারদের ম্যাচে ফেরান নাহিদ রানা।

৫৭তম ওভারের দ্বিতীয় বলে নাহিদকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু মেন্ডিস। পরের বলেই ১০২ রানে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কামিন্দু, ভাঙ্গে ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি। আউট হওয়ার আগে এ ব্যাটার ১২৭ বল খেলে ১১টি চার এবং তিনটি ছক্কা মারেন।

কামিন্দুকে আউট করা ওভারেই নাহিদকে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। নাহিদের পরের ওভারে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারলেগে ক্যাচ তুলে দেন লঙ্কান অধিনায়ক। সেটি নিতে কোনোপ্রকার ভুল করেননি মেহেদী হাসান মিরাজ। ১০২ রানে সাজঘরে ফেরেন এ ডানহাতি ব্যাটার। ১৩১ বলের এ ইনিংসে ১২ টি চার এবং একটি ছক্কার মার ছিল। নিজের বলে সেঞ্চুরি করার শোধই নিলেন হয়তো নাহিদ।

পরের ওভারে প্রবাথ জয়সুরিয়াকে সাজঘরের পথ দেখান এ গতি তারকা। ২৭৮ রানে বিশ্ব ফের্নান্দোকে ফেরান তাইজুল ইসলাম। এরপর মাত্র দুই রান যোগ করে থামে শ্রীলঙ্কা।

১৭ ওভারে ৭২ রান খরচায় খালেদ আহেমদ নেন ৩ উইকেট। ১৪ ওভারে ৮২ রান খরচায় নাহিদের উইকেটের সংখ্যাও তিনটি। শরীফুল ও তাইজুল নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: কামিন্দুখালেদধনঞ্জয়ানাহিদবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা?

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT