চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশার হারে আশার আলো খালেদের বোলিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৯, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় দিনেই জয়ের অনেকটাই কাছে চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের সকালটা ছিল আনুষ্ঠানিকতার। সেটি সারতে একদমই সময় নেননি জন ক্যাম্পবেল ও জারমেইন ব্ল্যাকউড। ৩০ মিনিটের মধ্যে তুলে নেন ৭ উইকেটের জয়। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরটা শুরু হলো হতাশার হারে।

৯ রানে তিন উইকেট হারানোর ক্যাম্পবেল ও ব্ল্যাকউড করেছেন দারুণ ব্যাটিং। ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষটায় হেসেখেলেই জিতেছে ওয়েষ্ট ইন্ডিজ। অ্যান্টিগায় চতুর্থ দিনে জয় থেকে ৩৫ রান দূরে ছিল ক্যারিবীয়রা। যা করতে লাগে আর ৭ ওভার। ক্যাম্পবেল ৫৮ ও ব্ল্যাকউড ২৬ রানে অপরাজিত থাকেন।

ইনিংস হারের শঙ্কা থেকে লড়াই করে জয়ের আশাও জাগিয়েছিল বাংলাদেশ। যদিও ওয়েস্ট ইন্ডিজ জয়ের অনেকটা কাছেই চলে যায় তৃতীয় দিনের খেলা শেষে। সিরিজের প্রথম টেস্টে ক্ষনিকের জন্য হলেও ম্যাচে ফিরতে পারাটা রাত জেগে খেলা দেখা বাংলাদেশি সমর্থকদের জন্য কম আনন্দের নয়। এজন্য কৃতিত্ব দিতে হয় খালেদ আহমেদকে। নতুন বল হাতে নিয়েও ম্যাচ জমিয়ে তুলেছিলেন এ পেসার। করেন ম্যাজিক্যাল স্পেল। যার শুরুটা জোড়া শিকারে।

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনটি ছিল বেশ নাটকীয়। সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের অসাধারণ এক জুটির পর বল হাতে জ্বলে উঠেছিলেন খালেদ। ৯ রানের মধ্যে একাই তুলে নেন ক্যারিবীয়দের তিন উইকেট।

অন্য পাশে মোস্তাফিজ-ইবাদতরা আরেকটু ধারালো হতে পারলে নাটকীয় কিছু ঘটতেই পারত। ৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা উইন্ডিজ ব্যাটারদের যেভাবে একের পর এক আউট করছিলেন খালেদ তাতে প্রত্যাশা হুট করেই আকাশ ছুঁয়েছিল।

ক্যাম্পবেল ও ব্ল্যাকউড সেটি হতে দেননি। তাদের প্রতিরোধে ৩ উইকেটে ৪৯ রানে যায় গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর জয়ের সকালে দ্রুত রান তোলায় মনোযোগী হন দুজন।

Reneta

তৃতীয় দিনের সকালটাও ছিল হতাশার। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপে ৪ উইকেট হারায় প্রথম সেশনে। পরের সেশনে আর উইকেট হারায়নি বাংলাদেশ। সাকিব-সোহান গড়ে তোলেন শতরানের জুটি।

ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে সাকিব-সোহান যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে উল্টো চ্যালেঞ্জে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। জুটিটা আরও দীর্ঘ হয়নি। বাংলাদেশও পারেনি বড় লক্ষ্য ছুঁড়ে দিতে।

ছোট লক্ষ্যেই বড় চ্যালেঞ্জে পড়েছিল ওয়েষ্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট, বোনার, রেইফার একে একে ফেরেন শুরুতেই। পড়ে বিপর্যয় সামলে নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল তোলে ২৪৫ রান। ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর সাকিব-সোহানের ১২৩ রানের জুটি পথ দেখায় বাংলাদেশকে।

দুজনই ফিফটি পেরিয়ে আউট হন। সাকিব ৬৩ ও সোহান করেন ৬৪ রান। পর পর তারা বিদায় নিলে আড়াইশর আগেই গুটিয়ে যায় বাংলাদেশ।

উইন্ডিজ পেসার কেমার রোচ ৫৩ রানে নেন ৫ উইকেট। আলঝারি জোসেফ তিনটি ও কাইল মেয়ার্স নেন দুটি উইকেট।

বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১০৩ রানে। সাকিব করেন ৫১ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৬৫ রানে থামে। ১৬২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাম্পবেলখালেদলিড স্পোর্টসসাকিবসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT