চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘কেজিএফ’ অভিনেতা হরিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা হরিশের শেষ ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্যাতনামা কন্নড় অভিনেতা হরিশ রাই আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সে তিনি মারা যান। তিনি দীর্ঘ এক বছর ধরে থাইরয়েড ক্যানসারে (স্টেজ ৪) ভুগছিলেন।

চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হরিশের ক্যানসার পেটসহ শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছিল। নিয়মিত কেমোথেরাপি ও পালিয়েটিভ কেয়ারের পরও তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি ঘটছিল।

হরিশ রাই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ‘ওম’ এবং ‘কেজিএফ’–এর মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয়ের জন্য। তার অভিনীত আরও উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে সামারা, ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড, জোধিহাক্কি, রাজ বাহাদুর, সঞ্জু ওয়েডস গীথা, স্বয়ংবর ও নল্লা।

অভিনয় জীবনের পাশাপাশি হরিশ তার অসুস্থতা এবং চিকিৎসার ব্যয় নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “একটি ইনজেকশনের দাম ৩ লাখ ৫৫ হাজার রুপি। প্রতি সাইকেলে তিনটি ইনজেকশন দিতে হয়, যা ৬৩ দিনে একবার হয়! অর্থাৎ এক সাইকেলের খরচ প্রায় ১০.৫ লাখ রুপি। রোগীদের সাধারণত ২০টি ইনজেকশন দরকার হয়- মানে পুরো চিকিৎসা মিলিয়ে প্রায় ৭০ লাখ রুপি।”

তার সহ-অভিনেতা ও ‘কেজিএফ’ তারকা যশ সম্পর্কে এক সাক্ষাৎকারে হরিশ বলেন,“যশ আগেও আমাকে সাহায্য করেছে। আমি প্রতি বার তার কাছে চাইতে পারি না। একজন মানুষ কতটুকুই বা করতে পারে? তবে আমি জানি, যদি সে শুনে, অবশ্যই পাশে দাঁড়াবে। সে সব সময় এক ফোন কলের দূরত্বে, যদিও এখন সে ‘টক্সিক’ ছবির কাজে ব্যস্ত।”

দীর্ঘ তিন দশকের অভিনয়জীবনে হরিশ রাই কন্নড়, তামিল ও তেলুগু ভাষার অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। খলনায়ক থেকে সহ-অভিনেতা প্রতিটি ভূমিকাতেই তিনি দর্শকদের মুগ্ধ করেছেন।

Reneta

তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে কন্নড় চলচ্চিত্র অঙ্গনে। সহকর্মী ও ভক্তরা তাকে স্মরণ করছেন একজন বহুমুখী, নিবেদিতপ্রাণ অভিনেতা হিসেবে, যিনি শেষ দিন পর্যন্ত অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেজিএফক্যানসারটক্সিকযশসিনেমাহরিশ রাই
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT