বাংলাদেশ

নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখা অন্যতম অগ্রাধিকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী নিত্যপণ্যের দাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য প্রতিমন্ত্রী নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থা ঠিক রেখে নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখা অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, কৃষি, মৎস্য প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং বিভাগের সাথে সমন্বয় করে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করবেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভার মন্ত্রীরা আজ রোববার নিজ মন্ত্রণালয়ে কাজে যোগ দেন।

বিষয়:আহসানুল ইসলাম টিটু নিত্যপণ্যের দাম বানিজ্য মন্ত্রণালয় সচিবালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…