আদালত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ: হাইকোর্ট

হাইকোর্টের সামনে আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ ঘোষণা, বিচারক ও আইনজীবী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মৃত্যুদ-াদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে, রাষ্ট্রপতির ক্ষমা চেয়ে করা আবেদন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কনডেম সেলের পরিবর্তে কারা কর্তৃপক্ষকে কয়েদিদের সাধারণ সেলে রাখতে হবে। মৃত্যুদ-াদেশ পাওয়া আসামির আপিলের সময় তার জামিন আবেদন হাইকোর্টের শোনা উচিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না-সরকারের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…