চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারুফের ‘গ্রিন কার্ড’ মাইলফলক হয়ে থাকবে: কাজী হায়াৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১১, মে ২০২৩
বিনোদন
A A

২০০২ সালে বাবা খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় কাজী মারুফের। প্রথম চলচ্চিত্র ‘ইতিহাস’ দিয়েই সাড়া ফেলে দিয়েছিলেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর বেশকিছু ছবিতে অভিনয় করেন তিনি। সাফল্য-ব্যর্থতার পাল্লা প্রায় সমান সমান!

ঢাকাই সিনেমায় কাজী মারুফ চিত্রনায়ক মান্নার অভাব পূরণ করবেন বলে মনে করেছিলেন অনেকেই, কিন্তু তাদের অনুমান ব্যর্থ করে সিনেমা ছেড়ে স্থায়ীভাবে এই নায়ক পাড়ি দিয়েছেন সুদূর আমেরিকায়। বেছে নিয়েছেন প্রবাস জীবন। স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস করছেন। যা নিয়ে এখনও নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় কিংবদন্তী নির্মাতা কাজী হায়াতকে।

চ্যানেল আইয়ে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় নিয়মিত অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’র শোতে এসে আরও একবার এমন প্রশ্নের মুখোমুখি কাজী হায়াৎ। জানালেন, ছেলে প্রবাস জীবন বেছে নিয়েছে, এটা ভাবতে খারাপ লাগলেও ছেলের কাজ নিয়ে ইতিবাচক বাবা। কাজী হায়াৎ বলেন, মারুফ বিদেশে গিয়েও বসে নেই। সেখানে সে একটি ছবি বানিয়েছে, নাম ‘গ্রিন কার্ড’। আমি মনে করি ছবিটি এই দেশের মাইলফলক হয়ে থাকবে। আমার দৃষ্টিকোণ থেকে ছবিটি দেখে মনে হয়েছে, সিনেমা হলে ‘গ্রিন কার্ড’ দেখে দর্শকের মধ্যে কান্নার রোল পড়ে যাবে।

‘দেশ ছেড়ে কেন যুক্তরাষ্ট্রে গিয়েছেন?’— শুধু কাজী হায়াৎ নয়, স্বয়ং কাজী মারুফকেই এমন প্রশ্ন শুনতে হয়। গেল বছরেও কাজী মারুফের একটি লাইভে একজন ভক্ত এমন প্রশ্ন করেন। উত্তরে তখন ‘ইতিহাস’ খ্যাত এই নায়ক বলেছিলেন, ‘আমেরিকা চলে এসেছি কিছু দুঃখ পেয়ে।’

সেই লাইভে মারুফ আরও বলেন, “বাংলাদেশের সিনেমা হচ্ছিল না। তেমন কাজ ছিল না। কিন্তু কিছু তো করে খেতে হবে। তা ছাড়া ২০১৯ সালে আমাদের একটি ছবি মুক্তির কথা ছিল। সেভাবেই টার্গেট করেছিলাম। কিন্তু সিনেমাটি মুক্তি দিতে দেয়নি একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক ছিলেন আমার আব্বা (কাজী হায়াৎ)। তারা আমার আব্বাকে বলেছিলেন, আমরা রিলিজ করতে না দিলে কীভাবে রিলিজ করবেন। আমার আব্বার মতো মানুষকে এই কথা শুনতে হয়েছিল। সেদিন আব্বা বাসায় এসে বললেন, আমি এই বয়সে যুদ্ধ করব? আমি চাই না তুমিও যুদ্ধ করো এদের সঙ্গে। চলে যাও আমেরিকা। এসব কারণেই বাংলাদেশ ছেড়ে চলে এসেছি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী মারুফকাজী হায়াৎগ্রিন কার্ডলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT