চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাজী মারুফ এখনো ফুরিয়ে যায়নি, ভালো কিছু নিয়ে ফিরছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৪
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলোর তালিকায় যুক্ত হলো কাজী মারুফের ‘গ্রিন কার্ড’। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে চিত্রায়িত এ ছবিটি ঈদে আসবে। অবশেষে তাই হচ্ছে।

সোমবার (২৫ মার্চ) চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘গ্রিন কার্ড’ মুক্তির অনুমতি পেয়েছে। তাই ঈদে মুক্তিতে কোনো জটিলতা থাকছে না।

সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে কাজী মারুফ বলেন, আজ (সোমবার) সেন্সর অনুমতি পেয়েছি। ঈদে ‘গ্রিন কার্ড’ দেব। যেহেতু আজ সেন্সর পেলাম, আজ থেকে হল বুকিং শুরু করবো। কাজী মারুফ এখনো ফুরিয়ে যায়নি। ইনশাল্লাহ ভালো কিছুই নিয়ে ফিরছি।

পিতা স্বনামধন্য পরিচালক কাজী হায়াতের মাধ্যমে ২০০২ ‘ইতিহাস’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষিক্ত হয়েছিলেন কাজী মারুফ। প্রথম ছবিতেই তিনি বাজিমাৎ করেছিলেন। পরে তিনি একে একে অভিনয় করেন অন্ধকার, অন্য মানুষ, ক্যাপ্টেন মারুফ, ওরা আমাকে ভালো হতে দিল না, দেহরক্ষীর মতো ছবিতে। কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে বসবাস করছেন মারুফ। নিজে প্রযোজক হয়ে দীর্ঘদিন পর মারুফ নির্মাণ করলেন ‘গ্রিন কার্ড’।

যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন কাজী মারুফ। জীবন ঘনিষ্ঠ সেই গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’-এ।

কাজী মারুফ বলেন, আমেরিকা থেকে যেটা আমি নিজ চোখে দেখেছি সেই গল্প নিয়ে এ ছবি বানিয়েছি। যারা ওই জীবন দেখেছে তারা একবাক্যে বলবে ‘গ্রিন কার্ড’ বাস্তব ও জীবনের গল্পের ছবি। আমার ছবির জন্য এক শ্রেণির দর্শক আছে। আমার বিশ্বাস তারা এ ছবি দেখে পছন্দ করবে।

Reneta

ঈদে মুক্তির তালিকায় থাকার ছবিগুলোর মধ্যে আছে রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজল রেখা, ডেডবডি, সোনার চর, মেঘকন্যা, মায়া দ্য লাভ। এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে কাজী হায়াৎ ও রওশন আক্তার নিপা পরিচালিত ছবি ‘গ্রিন কার্ড’।

কাজী মারুফ মনে করেন, যুগ বদলেছে, ঈদের ছবি মানেই নাচে গানে ভরপুর ছবি সেই যুগতো এখন আর নেই। তিনি বলেন, যে ছবিতে মানুষ নিজের কথা বা গল্প খুঁজে পায় সেই ছবি পছন্দ করে। এখনও পর্যন্ত যেসব ছবি হিট করেছে সেগুলো তাই হয়েছে। আমার এই ছবি পুরোপুরিভাবে মানুষের কথা বলা হয়েছে। এ কারণে আমি বলতে পারি এটা ঈদের ছবি। ছবি দেখে দর্শক যা বলবে সেই স্টেটমেন্টটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্ধকারঅন্য মানুষঅভিনয়ইতিহাসঈদের ছবিওরা আমাকে ভালো হতে দিল নাকাজী মারুফকাজী হায়াৎক্যাপ্টেন মারুফগ্রিন কার্ডদেহরক্ষীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT