প্রবাস সংবাদ

চ্যানেল আইয়ের ২৭ প্রতিষ্ঠাবার্ষিকীতে কাজা দো বাংলাদেশের শুভেচ্ছা বার্তা

চ্যানেল আইয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যানেল আইয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা-কর্মচারী সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করা একমাত্র (পর্তুগিজ গভমেন্ট অনুমোদিত) সংগঠন কাজা দো বাংলাদেশ। এই সংগঠনের পক্ষ থেকে রনি হুসাইন ও শাহিদ আহমেদ প্রিন্স শুভেচ্ছা বাণী দিয়েছেন।

বৃহস্পতিবার ২ অক্টোবর সকল দশটায় এক বিবৃতিতে কাজা দো বাংলাদেশের পক্ষ থেকে রনি হুসাইন ও শাহিদ আহমেদ প্রিন্স চ্যানেল আই পরিবারকে এ শুভেচ্ছা জানান।

চ্যানেল আই সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে দেশ ও জাতির কল্যাণে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এবং প্রবাসীদের জন্য বিশেষ বিশেষ আয়োজন থাকবে এমটাই দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। মূলত প্রবাসী বাংলাদেশিরা সবসময় বাংলাদেশি কালচার থেকে অনেক দূরে থাকেন। তাদের ভরসা সবসময় টেলিভিশন চ্যানেলগুলো।

প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।

বুধবার ১ অক্টোবর বাংলাদেশের প্রথম ডিজিটাল বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ২৭ বছরে পদার্পণ করেছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…