অন্যান্য খেলা

ক্যানো স্প্রিন্ট কায়াক: ৫০০ মিটারে পদক জিতল চার দেশ

অলিম্পিক ক্যানো স্প্রিন্টে দুই নারী কায়াকিস্টের জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী কায়াকিস্ট কায়াকিং করে, অলিম্পিকের জলাশয়ে, তাদের হাসিমুখে আনন্দ প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে ১৪তম দিনে মেয়েদের ৫০০ মিটার ক্যানো স্প্রিন্ট কায়াকে দারুণ ঘটনা ঘটেছে। এ ইভেন্টে পদক জিতেছে চারটি দেশ। প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছে নিউজিল্যান্ড। এ নিয়ে নিউজিল্যান্ডের পদক সংখ্যা দাঁড়াল ৬টিতে।

শান্তির দেশ নিউজিল্যান্ডের হয়ে পদক জিতেছেন লিসা ক্যারিংটন এবং অ্যালিসিয়া হসকিন। এ জুটির সময় লাগে মোট ১ মিনিট ৩৭ দশমিক ২৮ সেকেন্ডে। এ নিয়ে মোট সাতবার অলিম্পিকে পদক জিতলেন ক্যারিংটন। আটবার পদকজয়ী ব্রিজিট ফিশারকে ছুঁতে তার সামনে একটি পদক দরকার।

রৌপ্যপদক জিতেছে হাঙ্গেরি। তামারা সিপিস এবং আলিদা ডোরা গাজো ১ মিনিট ৩৯ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়ে পদক জেতেন।

ব্রোঞ্জ পদকের জন্য দারুণ লড়াই হয় জার্মানি ও হাঙ্গেরির মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুদেশই সমান সময়ে শেষ করেন। ফলে ১ মিনিট ৩৯ দশমিক ৪৬ সেকেন্ডে শেষ করা জার্মানি ও হাঙ্গেরিকে ব্রোঞ্জ পদক দেয়া হয়।

বিষয়:কায়াক জার্মানি নিউজিল্যান্ড প্যারিস অলিম্পিক-২০২৪ লিসা হাঙ্গেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…