চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রমোদতরীতে কেটি পেরি-ট্রুডো ঘনিষ্ঠ ছবি ভাইরাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ১২, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরি আবারও শিরোনামে। মাস তিনেক আগে কানাডার মন্ট্রিয়ালে একান্ত নৈশভোজে তাদের দেখা গিয়েছিল। তখনই শুরু হয়েছিল তুমুল আলোচনা। এবার সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে নতুন কিছু ছবি। যেখানে প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় দেখা গেছে তাদের।

ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে প্রমোদতরীতে সময় কাটাচ্ছেন তারা। কেটি পেরির পরনে ছিল কালো রঙের সাঁতারের পোশাক। চুল বাঁধা ছিল মাথার ওপর। অন্যদিকে ট্রুডো ছিলেন ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। পরনে শুধু জিন্সের ট্রাউজার। ছবিতে দেখা যায়, তারা একে অপরকে জড়িয়ে ধরে হাসিমুখে সময় কাটাচ্ছেন। এমনকি চুম্বনেও লিপ্ত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইলকে জানান, কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমোদতরীটি একটি ছোট নৌকার আড়ালে সরিয়ে নেওয়া হয় সম্ভবত লোকচক্ষুর অন্তরালেই তারা সময় কাটাতে চেয়েছিলেন।

যদিও কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবু সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ছবি ঘিরে চলছে তীব্র আলোচনা। অনেকেই বলছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর এই অন্তরঙ্গ মুহূর্ত তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। অন্যদিকে, পপ ডিভা কেটির ভক্তরাও এখন অপেক্ষায় এ জল্পনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়।

এনডিটিভি

Jui  Banner Campaign
ট্যাগ: কেটি পেরিজাস্টিন ট্রুডোপপ তারকালিড বিনোদনসাবেক প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT