অপরাধ

কারওয়ান বাজারের ‘চাঁদাবাজ’ রাসেল গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া রাসেল এর কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদাবাজির প্রমাণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কারওয়ান বাজারের চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার রাসেল জমাদ্দার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে তেজগাঁও ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করতো।

তার বিরুদ্ধে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। রাসেল জমাদ্দারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

বিষয়:কারওয়ান বাজার তেজগাঁও থানা পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…