অপরাধ

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা

মানববন্ধনে বক্তা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। হামলার পর থেকে এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদাবাজি করে আসছেন। এ চাঁদা আদায় বন্ধ এবং আব্দুর রহমানের গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।

তাদের দাবি, মানববন্ধন চলাকালে আব্দুর রহমানের অনুসারীরা অতর্কিত হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। হামলার পর ক্ষুব্ধ ব্যবসায়ীরাও লাঠিসোটা নিয়ে হামলাকারীদের ধাওয়া দেয়, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আব্দুর রহমানকে গ্রেফতার করা না হলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে রাজপথে নামবে। তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:আইনশৃঙ্খলা আব্দুর রহমান কারওয়ান বাজার চাঁদাবাজি তেজগাঁও থানা ধাওয়া-পাল্টা ধাওয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…