উদ্বোধনের পর এক বছর পূর্ণ হলো চট্টগ্রামের নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেল। কক্সবাজারের পর্যটন ও দক্ষিণ চট্টগ্রামের শিল্প কারখানাকেন্দ্রিক ভারী যানবাহনকে লক্ষ্য করে নির্মাণ হলেও টানেল দিয়ে এক বছরে পার হওয়া যানবাহনের ৭৭ শতাংশই ছিল হালকা যানবাহন। এই এক বছরে টানেলের মূল ট্রাফিক ছিল টানেল দেখতে আসা পর্যটকবাহী ও অন্যান্য ব্যক্তিগত গাড়ি। ২০২৩ সালের ২৮ অক্টোবর টানেলটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।






