কুমিল্লা

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ছবি, রেললাইন ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ফলে রেলপথে ক্ষতি হয়েছে, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লার শশীদলে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

ট্রেন লাইনচ্যুত হলেও মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনের আরেক ইঞ্জিন আসার পর কর্ণফুলী বগিগুলো নিয়ে ট্রেনটি গন্তব্যস্থলে রওনা হবে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের লুপ লাইনে আসলে এর ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

রেলওয়ে বিভাগের সিনিয়র উপসহকারি প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর বগিগুলো টেনে নিয়ে আরেকটি ইঞ্জিনের সঙ্গে সংযোগ দেওয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

বিষয়:ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…