কারিনার বর্তমান বয়স ৪৪ বছর। দুই পুত্রসন্তানের মা হয়েছেন। তবে তাকে দেখে তা বোঝার উপায় নেই। একদম ফিট। কীভাবে তিনি নিজেকে ফিট রেখেছেন, সেই রহস্য ফাঁস করেছেন কারিনা।
খাবারে কারিনা ব্যালেন্সড ডায়েট পছন্দ করেন। তার খাবারে প্রোটিন, কার্ব, ফ্যাট সবই থাকে। ক্রাশ ডায়েট এড়িয়ে চলেন তিনি। পুষ্টিকর খাবার খান। ফল, সবজি এবং বাড়িতে রান্না করা খাবার পছন্দ অভিনেত্রীর। খাওয়ার সময় মনোযোগ দিয়ে খান। একবারে বেশি খাওয়ার বদলে অল্প অল্প করে বার বার খেতে পছন্দ করেন।
খাবারে সচেতনতার পাশাপাশি ভরসা রাখেন যোগ ব্যায়ামে। কারিনা তার প্রতিদিনের রুটিনে নানা রকমের যোগাসন রাখেন। তার মানসিক শান্তি এবং শক্তির উৎস যোগ ব্যায়াম।
কারিনা নিজেকে হাইড্রেটেড রাখেন। প্রচুর পানি খান সারাদিন। এতে তার স্ক্রিন ঝলমলে থাকে এবং শরীরও ঠিক থাকে। পানি ছাড়াও তিনি ডাবের পানি ও গ্রিন টি রাখেন প্রতিদিনের রুটিনে।
যোগ ব্যায়াম ছাড়াও কারিনা কার্ডিও, স্ট্রেন্থ ট্রেইনিং এবং পাইলেটস রাখেন ব্যায়ামের রুটিনে। ফিটনেসের জন্য পর্যাপ্ত ঘুমও প্রয়োজন বলে মনে করেন কারিনা। তিনি রাতে ৭-৮ ঘণ্টা ঘুমান। এতে তার শরীর ও মন দুটোই ভালো থাকে।
সূত্র: বলিউড লাইফ










