চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কা-আনুশকার ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ, কৌশলী জবাব করণের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
Three Bangladeshi celebrities in stylish outfits for a news feature. Channel i News - চ্যানেল আই নিউজ

করণ জোহরের বিরুদ্ধে কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে আনুশকা শর্মার ক্যারিয়ার শেষ করার হুমকি দিতে দেখা গেছে নির্মাতাকে। এই সব বিতর্কের মাঝে সামাজিক মাধ্যমে একটি হিন্দি কবিতা শেয়ার করেছেন করণ জোহর।

ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ইঙ্গিতপূর্ণ সেই কবিতায় করণ লিখেছেন তার অর্থ দাঁড়ায়, ‘অভিযুক্ত করুন, আমি ঝুঁকে যাওয়ার লোক নই। মিথ্যার গোলাম হয়ে যান, আমি বুলি ছোড়ার লোক নই। যতই ছোট করুন, যতই দোষ দিন, আমি পড়ে যাওয়ার লোক নই। আমার কাজই আমার জয় এনে দেয়। আপনি তলোয়ার উঁচু করেন, আমি মরে যাওয়ার লোক নই।’ অনেকেই মনে করছেন, প্রিয়াঙ্কা-আনুশকার ক্যারিয়ার নষ্ট করার যেই অভিযোগ করণের বিরুদ্ধে উঠেছে, তারই জবাব দিলেন নির্মাতা।

বিতর্কের সূত্রপাত কঙ্গনার শেয়ার করা একটি ভিডিও থেকে। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আনুশকা শর্মাকে পাশে বসে একটি সাক্ষাৎকার দেন করণ জোহর। সাক্ষাৎকারে করণ জোহর বলেন, ‘আনুশকার ক্যারিয়ার আমি একেবারে নষ্ট করে দিতে চেয়েছিলাম। আদিত্য চোপড়া আমাকে একটি সিনেমার জন্য আনুশকার ছবি দেখিয়েছিল, আমি আনুশকাকে নিতে নিষেধ করি। আমি চেয়েছিলাম আদিত্য যেন আনুশকার সঙ্গে সই না করে, তখনকার সময়ের প্রথমসারির অন্য এক অভিনেত্রীকে নিতে বলি।’ করণ যখন কথাগুলো বলছিলেন, তখন আনুশকা হাসছিলেন।

Banglabid

এই ভিডিও বলিউডের ‘স্বজনপোষণ’ বিতর্ক আবারও নতুন করে উসকে দিয়েছে। কিছুদিন আগে প্রিয়াঙ্কাও এক সাক্ষাৎকারে বলেছেন, বলিউড তাঁকে কোণঠাসা করে দিয়েছে। সেই সময়েও কঙ্গনা বলেছিলেন, প্রিয়াঙ্কার ক্যারিয়ার ধ্বংস করার পেছনে করণের হাত ছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাকরণ জোহরপ্রিয়াঙ্কা চোপড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

পরবর্তী

বালুবাহী বাল্কহেড চলাচল ১১ দিন বন্ধ থাকবে: নৌপুলিশ

পরবর্তী
নৌপুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বালুবাহী বাল্কহেড চলাচল ১১ দিন বন্ধ থাকবে: নৌপুলিশ

অফিসে বসে sunglasses পরা একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির সেই ডেপুটি রেজিস্ট্রারকে অন্যত্র বদলি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT