চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করণের শোতে শাহরুখ-আরিয়ানের চমক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ১১, জুলাই ২০২৩
বিনোদন
A A

পর্দার সামনে নয়, বরাবরই পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে এবার আড়াল ভেঙে পর্দার সামনে আসছেন আরিয়ান, যেখানে তার সঙ্গী হবেন বাবা শাহরুখ খানও। যদিওবা সেটি বড় পর্দায় নয় বরং করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’র ৮ম সিজনে।

করণের সঞ্চালনার এই শোয়ের শুরু থেকেই বন্ধু করণের অনুরোধে বহুবার এই অনুষ্ঠানে হাজির হয়েছেন শাহরুখ। যদিওবা গত সিজনে অংশ নেননি শাহরুখ। মূলত ‘জিরো’র ব্যর্থতার পর লম্বা সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন কিং খান। এরপর ‘পাঠান’ নিয়েই ব্যস্ত ছিলেন বলিউড বাদশা। সেই জন্যই করণের শো’তে হাজির হননি তিনি। তবে খান পরিবারের পক্ষে গৌরী খান যোগ দেন ‘কফি উইথ করণ সিজন ৭’-এ।

এবার বাবা-ছেলেকে পর্দায় একসাথে দেখতে উন্মুখ রীতিমত তাদের ভক্তরা। জানা গেছে, আগস্ট বা সেপ্টেম্বরেই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ’র নতুন সিজন। সেখানেই একটি এপিসোডে দেখা মিলবে শাহরুখ-আরিয়ানের।

ভারতীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, শাহরুখ-আরিয়ানের এপিসোডে আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’ নিয়ে আলোচনা করবেন করণ। সেই সঙ্গে করণের শোতে বাবা-ছেলের সঙ্গে নানান হাস্যরস সব আলোচনা থাকবে।

শোনা গেছে, খানিকটা লাজুক স্বভাবের হওয়ায় আরিয়ান শুরুতে ‘কফি উইথ করণ’ শোতে অংশ নিতে চাননি। তবে শোয়ের সঞ্চালক করণ জোহর হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে আরিয়ানের। মূলত খুব ছোট থেকেই করণ শাহরুখের পারিবারিক বন্ধু হওয়ায় আরিয়ানেরও খুব কাছের করণ। তাইতো করণের প্রস্তাবে না করতে পারেননি আরিয়ান।

সূত্র: বলিউড লাইফ

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ান খানকফি উইথ করণকরণ জোহরশাহরুখ খানশাহরুখ পুত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বুধবার ‘তাণ্ডব’সহ টিএসসিতে যতো ছবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল, অবহেলার সুযোগ নেই: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT