চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রহ্মাস্ত্র’ ফ্লপ হওয়ার ভয় পাচ্ছেন করণ-অয়ন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২২
বিনোদন
A A

বলিউডে মুখ থুবড়ে পড়ছে একের পর এক বড় বাজেটের ছবি। এদিকে মুক্তির দিন ঘনিয়ে আসছে ‘ব্রহ্মাস্ত্র’-এর। ছবিটির প্রচারণাও তেমন চোখে পড়ছে না। এই ছবিটিও যদি বক্স অফিসে ব্যবসা করতে না পারে তাহলে বড় ক্ষতি হবে করণ জোহর ও ধর্মা প্রোডাকশনসের।

বলিউডে বড় তারকাদের উপস্থিতিও সিনেমাকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারছে না। অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’, রণবীরের ‘শমসেরা’র মতো ছবিও ফ্লপ। তাই রণবীর-আলিয়ার ভক্তদের মনে ভয়, একই হাল যেন না হয় ‘ব্রহ্মাস্ত্র’-র। ছবিটির ব্যবসা নিয়ে দ্বিধায় আছেন করণ নিজেও। এমনটাই মনে হয়েছে করণের এক পোস্টের বিবৃতিতে।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল ১৫ আগস্ট। এই উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন করণ। পোস্টের এক অংশে করণ লিখেছেন, ‘আপনি ব্রহ্মাস্ত্র ছবির পিছনে যে পরিমাণ সময় দিয়েছেন তা আমি দেখেছি। আমি এর আগে কাউকে দেখিনি কোনও একটি ছবির পিছনে এতটা সময় দিতে। কাল কী হবে বা নির্দিষ্ট করে বললে ৯ সেপ্টেম্বর কী হবে তা হয়তো আমরা কেউই এখন বলতে পারব না। কিন্তু সিনেমার প্রতি তোমার কঠিন পরিশ্রম আর অঙ্গিকার জিতে গিয়েছে।’

দক্ষিণের ছবির পাশে টিকতেই পারছে না বলিউড সিনেমা। তার ওপর এক মাস আগে থেকেই ‘ব্রহ্মাস্ত্র’ বয়কট করার ট্রেন্ড শুরু হয়েছে। সব মিলিয়ে ছবিটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

পাঁচ বছরের বেশি সময় ধরে তৈরি হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। উচ্চমাত্রার ভিএফএক্সের ব্যবহার রয়েছে এই সিনেমায়। খরচ হয়েছে ৩০০-৫০০ কোটির মতো। এই ছবি যদি ফ্লপ হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে ধর্মা প্রোডাকশনসের।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া ভাটকরণ জোহরধর্মা প্রোডাকশনব্রহ্মাস্ত্ররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শোলাকিয়ায় ঈদ-উল-আযহার জামাতের প্রস্তুতি: থাকছে বিশেষ ট্রেন

মে ১৩, ২০২৬
ছবি: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাতা সুজিত (প্রতিনিধি)।

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হামের টিকা পেয়েছে ৯৫ শতাংশ শিশু, বাদ পড়াদের দ্রুত টিকা দেওয়া হবে’

মে ১৩, ২০২৬

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি: তথ্যমন্ত্রী

মে ১৩, ২০২৬

যে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT