চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্তিকের জন্মদিনে করণের বিশেষ ঘোষণা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

বলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক করণ জোহর। যদিও তার নামের পাশে স্বজনপ্রীতির বদনাম রয়েছে। তবে তা কাটাতে এবার নতুন পদক্ষেপ নিলেন তিনি।

বুধবার (২২ নভেম্বর) ৩৩ এ পা দিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। আর তার এই বিশেষ দিনেই বিশেষ এক ঘোষণা দিলেন করণ। বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। দিয়েছেন নতুন ছবির ঘোষণা। যেখানেই অভিনয় করবেন বলিউডের ‘শেহজাদা’ কার্তিক।

আসন্ন ছবিটির প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন ও বালাজি টেলিফিল্মস। পরিচালনা করবেন সন্দীপ মোদী। আপাতত শুধু কার্তিক আরিয়ানের নামই সামনে এসেছে। সিনেমার নাম বা আর কে কে থাকছে এই প্রোজেক্টে, তা এখনও জানানো বাকি। ২০২৫ সালের ১৫ আগষ্ট মুক্তি পাবে এই সিনেমা এমনটাও ঘোষণা এসেছে।

সিনেমাটির ঘোষণা দিয়ে এর ক্যাপশনে করণ লিখেছেন,  ‘বিশেষ দিনে এই বিশেষ ঘোষণা করতে পেরে আমি ভীষণ আনন্দিত। কার্তিক, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের এই একসঙ্গে পথচলা যেন আরও শক্তিশালী হয় এবং কখনই বড় পর্দায় জাদু তৈরি করা বন্ধ না হয়।’

কার্তিক আরিয়ানও তার আসন্ন এই নতুন সিনেমা নিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘বীরত্ব ও ত্যাগে পরিপূর্ণ আমাদের গৌরবময় ভারতীয় ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায় এখন আমার জীবনের অংশ হতে চলেছে। আমার হৃদয়ের খুব কাছের একটি বিষয়… অত্যন্ত প্রতিভাবান সন্দীপ মোদীর সঙ্গে নতুন যাত্রা শুরু করতে পেরে গর্বিত এবং উত্তেজিত। সঙ্গে থাকছেন পাওয়ার হাউস করণ জোহরের ধর্মা প্রোডাকশন এবং একতা কাপুরের বালাজি টেলিফিল্মস।’

এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে আচমকাই ‘দোস্তানা টু’ থেকে সরিয়ে দেওয়া হয় কার্তিক আরিয়ানকে। বলিউডে কানাঘুষো শোনা গিয়েছিল পারিশ্রমিকের অঙ্ক নিয়ে বনিবনা না হওয়াতেই নাকি এমন ঘটনা ঘটেছিল।

Reneta

করোনা পরবর্তী সময়ে আচমকা নিজের দর বাড়িয়ে মোটা টাকা চেয়ে বসেছিলেন কার্তিক। যাতেই চটে গিয়ে সিনেমাটি থেকে কার্তিককে সরিয়ে নেন করণ। যদিও সেই প্রজেক্ট এখনও স্থগিত রয়েছে।

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করণ জোহরকার্তিক আরিয়ানবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT